মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ২০:৪৮

ইসলামী যুবসেনার চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন

সভাপতি নবাব খান সেক্রেটারি বাদরুদ্দোজা

স্টাফ রিপোর্টার
ইসলামী যুবসেনার চাঁদপুর জেলা শাখার কমিটি গঠন

বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকালে জেলা ইসলামী ফ্রন্ট কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে মুহাম্মদ নবাব খানকে সভাপতি, পীরজাদা মুহাম্মদ বাদরুদ্দোজাকে সাধারণ সম্পাদক এবং সহ-সাধারণ সম্পাদক পদে কাজী মানিককে নির্বাচিত করা হয়। এছাড়া নূরুল আলম মামুনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, সুন্নী মতাদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাবে ইসলামী যুবসেনা।

সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের আয়োজন করার জন্যে নির্দেশনা প্রদান করেন।

এ সময় ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়