প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:৪৫
শাহরাস্তিতে জ্বালানি তেল সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। রোববার (১২ এপ্রিল ২০২৬) বিকেলে গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার বেরনাইয়া বাজারের সোবহান ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। এ সময় ২৫০ লিটার অকটেন উদ্ধার করা হয়।
|আরো খবর
জানা গেছে, জ্বালানি তেল সংরক্ষণের মাধ্যমে অতিরিক্ত দামে বহুদিন ধরে অবৈধভাবে বিক্রি করে আসছেন ব্যবসায়ী আবদুস সোবহান। এ ঘটনায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।







