শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ০১:৩৬

চাঁদপুর প্রেস ক্লাবে বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে বিশ্বাস করে

----জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে বিশ্বাস করে
ছবির ক্যাপশন: বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চাঁদপুর জেলা প্রতিনিধি সাইদ হোসেন অপু চৌধুরীর সার্বিক ব্যবস্থাপনায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটছেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেছেন, দেশের ঐতিহ্যবাহী গণমাধ্যম দৈনিক বাংলাদেশের আলো হাঁটি হাঁটি পা পা করে ১৮ বছরে পদার্পণ করেছে। নানা চড়াই-উতরাই ও পথ অতিক্রম করে পত্রিকাটি গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পত্রিকাটি মানুষের মন জয় করেছে। শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটা, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের আলো পত্রিকা প্রতিষ্ঠালগ্ন থেকেই পাঠক মহলে সাড়া জাগিয়েছে। যে কোনো পরিস্থিতিতে পত্রিকাটি জনগণের আস্থা অর্জনে সর্বদা কাজ করবে বলে বিশ্বাস করি। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দৈনিক বাংলাদেশের আলো আরো এগিয়ে যাবে বলে মনে করি।

তিনি আরো বলেন, জাতি গঠনে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশ ও জনগণের উন্নয়নে সাংবাদিকরা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের কল্যাণে বিশ্বাস করে। সে আস্থা নিয়ে রাষ্ট্রের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রার সারথি হয়ে পত্রিকাটি তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করবে বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি সংবাদ মাধ্যমটি উন্নয়ন সাংবাদিকতায় অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলেও আমার বিশ্বাস।

চিত্রশিল্পী ও প্রশিক্ষক, উদযাপন পরিষদের আহ্বায়ক অভিজিত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আল আমিন ভূঁইয়া, 'বিজয়ী'র স্বপ্নদ্রষ্টা আশিক খান, চর্যাপদ সাহিত্য একাডেমীর মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রনি, সিসিডিএ চাঁদপুর সদর উপজেলা সমন্বয়ক নার্গিস আক্তার প্রমুখ।

অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ১৭তম বর্ষপূর্তি উপলক্ষে জেলা প্রশাসকসহ আমন্ত্রিত অতিথিরা কেক কাটেন। অতিথিদের সম্মাননা স্মারক প্রদান এবং গত ১৪ নভেম্বর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ছবির ক্যাপশন: বাংলাদেশের আলো পত্রিকার ১৮ বছর পদার্পণ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়