প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২৩:০৫
হাজীগঞ্জে ইনসাফ হসপিটাল এন্ড ইনফার্টিলিটি সেন্টার উদ্বোধন

'ইনসাফ ঠিক রেখে সেবা দেয়া হবে' এমন ওয়াদা রেখে হাজীগঞ্জে উদ্বোধন হয়ে হলো ইনসাফ হসপিটাল এন্ড ইনফার্টিলিটি সেন্টারের। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) দোয়া মাহফিলের মধ্য দিয়ে হসপিটালটি উদ্বোধন করা হয়। এতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সহকারী ইমাম হাফেজ মো. আনাছ।
|আরো খবর
উদ্বোধনের পূর্বে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন হাফেজ মো. শামিম হোসাইন। হসপিটালের পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপ্রধানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন এলকার পল্লী চিকিৎসক, সাংবাদিক, সুধীজন, পরিচালকগণসহ নানা শ্রেণি পেশার মানুষ।
পরিচালক ইব্রাহিম খান রনির সঞ্চালনায় বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আরিফ প্রমুখ।
উপস্থিত ছিলেন হসপিটালের পরিচালক বশির আহমেদ পাটওয়ারী, কবির হোসেন, ডা. ইয়াছিন মিয়া, ডা. সাদ্দাম হোসেন, ডা. ইসমত জাহান শান্তা. ডা. শিব্বির আহমেদ, আলামিন খান, রাকিবুল হাসান ও জসিম উদ্দিনসহ অন্যান্য পরিচালক, অতিথিবৃন্দ ও হসপিটালের কর্মকর্তা-কর্মচারীগণ।
উল্লেখ্য, ইনসাফ হসপিটাল এন্ড ইনফার্টিলিটি সেন্টারে অত্যাধুনিক মেশিনে সকল পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বন্ধ্যাত্ব রোগীর চিকিৎসায় ইনফার্টিলিটি ইউনিট, অটোকালচার এন্ড সেনসিটিভ টেস্ট প্রযুক্তি এবং অটো ইউরিন এনলাইজার, এন্ডোসকপি, হরমোনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়, যা সমগ্র চাঁদপুরে এই প্রথম।








