শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ২২:০৭

জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসিসহ চার পদে সেরা হাজীগঞ্জ থানা

কামরুজ্জামান টুটুল
জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসিসহ চার পদে সেরা হাজীগঞ্জ থানা

জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার। মার্চ (২০২৬) মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের চারটি পুরস্কারে পুরস্কৃত হয়েছে হাজীগঞ্জ থানা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মো. রবিউল হাসান।

জানা যায়, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মে উৎসাহ-উদ্দীপনা প্রদানে দেশের সকল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে থাকেন পুলিশ সুপার। এর ধারাবাহিকতায় চাঁদপুরেও প্রতি মাসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

গত মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না পুরস্কৃত হন। এঁরা সবাই হাজীগঞ্জ থানায় কর্মরত।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পুরস্কার মানুষের কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়ায়। নিরাপদ পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা মাদক, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়