প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২০:০৮
শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর-এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভ কামনা

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সারাদেশের গীতানুরাগীদের নিয়ে শ্রীমদ্ভগবদ গীতা প্রতিযোগিতা-২০২৫-এ চাঁদপুর জেলা থেকে বিভাগীয় পর্যায়ে দুজন উত্তীর্ণ হওয়ায় তাদের প্রতি শারদাঞ্জলি ফোরাম চাঁদপুরের পক্ষ থেকে শুভ কামনা করা হয়েছে। এ দুজন শিক্ষার্থী হলো ক- বিভাগে সৌমিত্র সাহা নিলাদ্রি এবং খ-বিভাগে শতরূপা রায়। শনিবার (৪ এপ্রিল ২০২৬) ঢাকাস্থ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত সেরাদের সেরা নির্বাচনে অংশগ্রহণ করে সৌমিত্র সাহা নিলাদ্রি ক-বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে চাঁদপুর জেলাকে গৌরবান্বিত করায় জেলা ফোরামের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
শারদাঞ্জলি ফোরাম চাঁদপুর কর্তৃক পরিচালিত ঘোষ পাড়া গীতা নিকেতনের শিক্ষার্থী শতরূপা রায়সহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্যেও শুভ কামনা করত আগামীতে বিজয়ী হওয়ার আশা পোষণ করা হয়। ধন্যবাদ জানানো হয় ঘোষপাড়া গীতা নিকেতনের শিক্ষক শ্যামল চন্দ্র দাস এবং জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক ও শারদাঞ্জলি ফোরাম চাঁদপুরের প্রধান উপদেষ্টা গোপাল চন্দ্র সাহাকে।







