মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৯:৫২

কার স্বার্থে কাটা হচ্ছে ৫০ বছরের পুরানো গাছ!

সোহাইদ খান জিয়া
কার স্বার্থে কাটা হচ্ছে ৫০ বছরের পুরানো গাছ!

চাঁদপুর শহরের জিটি রোড উত্তর এলাকায় প্রায় ৫০ বছর বয়সী একটি রেইনট্রি (কড়ই) গাছ কেটে ফেলা হচ্ছে। এ ঘটনায় জনমনে প্রশ্ন— কার স্বার্থে কাটা হচ্ছে এমন পুরানো এবং পরিবেশবান্ধব গাছ?

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা এই গাছটি শুধু ছায়াই দিতো না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলো। রোববার (৫ এপ্রিল ২০২৬) হঠাৎ করেই গাছটি কেটে ফেলার জন্যে ডাল-পালা ছাঁটা হয়েছে, যা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে।

এলাকাবাসীর ধারণা, ব্যক্তিগত বা বাণিজ্যিক স্বার্থে গাছটি কেটে ফেলা হতে পারে। কেউ কেউ বলছেন, ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মাণ বা জায়গা দখলের পরিকল্পনার অংশ হিসেবেই গাছটি সরানো হয়েছে। তবে এ বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

অভিযুক্ত সবুজ বয়াতি দাবি করেছেন, গাছটি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. আব্দুর শুক্কুর টিটু মোল্লা থেকে কিনেছি। এটি পৌরসভার হলে তিনি কিনতেন না। তবে স্থানীয়দের অনেকেই এই যুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও বিশেষজ্ঞ মতামত ছাড়া এমন সিদ্ধান্ত নেয়াকে দায়িত্বহীন বলে মন্তব্য করেছেন।

চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খিসা জানান, আমরা খবর পেয়ে তাদেরকে গাছ কাটতে নিষেধ করেছি। অনুমতি ছাড়া কোনো গাছ কাটার নিয়ম নেই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অনুমতি ছাড়া গাছ কাটার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়