প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২৩:৩২
প্রয়াত লেখক খান-ই আজমের প্রতি চাঁদপুর সাহিত্য পরিষদের শ্রদ্ধা নিবেদন
অনলাইন ডেস্ক

চাঁদপুর সাহিত্য পরিষদের সম্মানিত উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত প্রবীণ কবি ও লেখক খান-ই আজমের মৃত্যুতে চাঁদপুর সাহিত্য পরিষদ পরিবার গভীরভাবে শোকাহত। সংগঠনের অতল শ্রদ্ধার মানুষটিকে শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) শুক্রবার বাদ আসর পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি কবর জিয়ারতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার দরবারে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।







