প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ২১:২১
পল্লী সঞ্চয় ব্যাংকের চাঁদপুরের পারফরমেন্স মূল্যায়ন ও মতবিনিময় সভা

পল্লী সঞ্চয় ব্যাংকের ২০২৫-২৬ অর্থবছরের পারফরমেন্স মূল্যায়ন, ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাটাস্থ জেলা আঞ্চলিক কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এতে জেলার বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক এবং বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নূরে আলম তালুকদার।
তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করে গ্রামীণ অর্থনীতিতে আরও গতি সঞ্চারের লক্ষ্যে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বিভাগীয় মনিটরিং কর্মকর্তা জামাল উদ্দিন এবং সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও বোর্ড সচিব মুহাম্মদ আলী।
চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শরিয়ত উল্লাহ সায়েম সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ শাখার অর্জন ও চ্যালেঞ্জ তুলে ধরেন, ব্যাংকিং সেবার মানোন্নয়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আধুনিক ও জনবান্ধব সেবা নিশ্চিতের মাধ্যমে পল্লী সঞ্চয় ব্যাংক তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।







