মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৬:০৮

ফরিদগঞ্জে জ্বালানি তেলের মজুদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ ব্যুরো
এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা
ফরিদগঞ্জের বিশকাটালী এলাকায় অবৈধভাবে জ্বালানি তেলে মজুদ ও উচ্চ দামে বিক্রির কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

জ্বালানি তেলের কৃত্রিম সংকট দেখিয়ে অবৈধভাবে মজুদ ও উচ্চমূল্যে পেট্রোল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালত এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ আদেশ দেয়।

জানা গেছে, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি এলাকায় বন্ধন ট্রেডার্সের মালিক নুরুল আমিন গাজী অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও উচ্চমূল্যে বিক্রি করছেন বলে অভিযোগ আসে। এর ভিত্তিতে মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পায়। তাৎক্ষণিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৪০ ধারা মোতাবেক বন্ধন ট্রেডার্সের মালিক নুরুল আমিন গাজীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রির জন্যে নিদের্শনা প্রদান করেন।।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান বলেন, কোনো ভাবেই জ্বালানি তেলে অবৈধ মজুদ ও উচ্চমূল্যে বিক্রি করা যাবে না। আমরা যেখানেই সংবাদ পাচ্ছি সেখানেই অভিযান পরিচালনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়