প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১৫:১৪
ছোট সুন্দরে গাছ থেকে পড়ে প্রাণ গেলো ৪ সন্তানের জনকের

গাছ থেকে পড়ে প্রাণ গেলো ৪ সন্তানের জনক রফিক পাটোয়ারী (৫৫)-এর। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) বেলা ১১ টার দিকে ঘটনাটি ঘটে চাঁদপু্র সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের ছোট সুন্দর ও ইসলামপুর ব্রিজ সংলগ্ন এলাকার বেপারী বাড়ির সেলিমের গাছ কাটার সময়। রফিক পাটোয়ারী একই ইউনিয়নের ছোট সুন্দর গ্রামের হাউদের বাড়ির মৃত ফরিদ উদ্দিনের ছেলে।
|আরো খবর
স্থানীয় মুদি ব্যবসায়ী মিজান ও কুয়েত প্রবাসী খোরশেদ আলম জানান, রফিক পাটোয়ারী পেশায় কৃষি কাজ করতেন। মাঝে মাঝে গাছ কাটার কাজও করতেন। এদিন তিনি শ্রমিক হিসেবে গাছ কাটতে যান ইমলামপুর ব্রীজের কাছে সেলিম বেপারী বাড়িতে। গাছ কাটার ফাঁকে তিনি গাছ থেকে পড়ে মারাত্মক আহত হন। এর পরেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুর বিষয়ে তথ্য নিশ্চিত করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, বিষয়টি আমি অবগত। পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। মৃত ব্যক্তির স্বজনরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।








