শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ১৯:৫৫

কাদিরখিল মুসলিম প্রধানীয়া ইবতেদায়ী ও হাফেজিয়া মডেল মাদ্রাসার কার্যক্রম শুরু

মো. নাছির উদ্দিন
কাদিরখিল মুসলিম প্রধানীয়া ইবতেদায়ী ও হাফেজিয়া মডেল মাদ্রাসার কার্যক্রম শুরু

সামাজিক অপরাধ থেকে যুব সমাজকে বাঁচাতে হলে প্রয়োজন নৈতিক শিক্ষার। আর এ শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র হলো মাদরাসা শিক্ষা ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় কচুয়া উপজেলাধীন কাদিরখিল মুসলিম প্রধানীয়া ইবতেদায়ী ও হাফেজিয়া মডেল মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে। বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক সাইফুল ইসলাম ফরহাদ প্রায় ৫৫ শতাংশ জমির ওপর এলাকায় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে মাদ্রাসাটি গড়ে তুলেন।

এ জন্যে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও এলাকাবাসীর অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. সাইফুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে শিক্ষক হাফেজ মাও. হাসিবুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাচার আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাও. হেদায়েত উল্যাহ, খিলমেহের দাখিল মাদ্রাসার সুপার মাও. জাফর সাদিক, উপজেলা বিএনপির আইসিটি বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম সৈকত, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লায়ন লোকমান হোসেন, সাইফুর রহমান বাহাদুর, জাবি'র সাবেক ছাত্রদল নেতা মো. মনির হোসেন, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিপন, সাংগঠনিক সম্পাদক আল-আমিন মৌলভী, সদস্য সচিব আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়