বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ২০:৪০

ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মনোজ্ঞ ডিসপ্লে।

ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর প্রথমে বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।‎ পরে সকাল ৮টায় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পতাকা উত্তোলন শেষে পুলিশ বাহিনীসহ অন্যান্য বাহিনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করেন, কুচকাওয়াজে

অংশগ্রহণকারীদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়