বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৭:৫৮

নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুর ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালন

যথাযথ মর্যাদায় জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে নারায়ণপুর ডিগ্রি কলেজে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো : জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা।

কর্মসূচি সমূহের প্রথম পর্বে কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে কলেজ গভর্নিং বডির সভাপতিসহ স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দ্বিতীয় পর্বে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিনের সভাপ্রধানে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মাসুদ রানা। আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিন।

কর্মসূচি সমূহে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়