প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৫:৩৫
ফরিদগঞ্জে গণহত্যা দিবস পালিত

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ফরিদগঞ্জে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসানের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার লে. তানভীর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর তারেক নাথ মল্লিক।
|আরো খবর
আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের কালো রাতে এদেশের নিরীহ মানুষকে পরিকল্পিতভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। তারা রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যা চালায়।
আলোচনা শেষে উপজেলা মসজিদের খতিব ও পেশ ইমাম মাও. হাবিবুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।








