রবিবার, ২২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ১৫:৩৫

একুশে ইয়াং ফোরামের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা

সংবাদদাতা।।
একুশে ইয়াং ফোরামের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা

শনিবার (২১ মার্চ ২০২৬) বিকেল ৫টায় উত্তর নয়াকান্দি হালিমের দোকান সংলগ্ন খেলার মাঠে একুশে ইয়াং ফোরামের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে একুশে ইয়াং ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আবু সালেহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. মিজান সরকার।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে বয়স্কদের জন্যে হারিয়ে যাওয়া খেলা চোখ বেঁধে হাঁস ধরা ও পাতিল ভাঙ্গা এবং যুবকদের জন্যে ক্রিকেট প্রতিযোগিতা।

হাঁস ধরায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. আলমগীর হোসেন গাজী। হাঁস ধরায় অংশগ্রহণ করেন মো. খলিলুর রহমান গাজী, মো. মহসিন মিয়া, মো. ইউনুস খান, মো. ইলিয়াস সরকার, মো. সামসুল আলম, মো. বিল্লাল হোসেন কামাল, মো. ফয়েজ উল্লাহ।

পাতিল ভাঙ্গায় চ্যাম্পিয়ন হয়েছেন মো. দেলোয়ার হোসেন দুলাল। পাতিল ভাঙ্গায় অংশগ্রহণ করেন মো. শাহজাহান মোল্লা, মো. আবদুল মতিন খান, মো. আবুল হোসেন খান, মো. মোস্তফা সরকার ও মো. ইউসুফ হাজী।

ক্রিকেট খেলায় চ্যাম্পিয়ন হয়েছে একুশে স্টার একাদশ ও রানার আপ হয়েছে একুশে এক্সপ্রেস একাদশ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. মিজান সরকার বলেন, ইতোমধ্যেই এ সংগঠনের কাজকর্ম আমাদের সকলকে মুগ্ধ করেছে। আজকেও ব্যতিক্রমধর্মী আয়োজন করেছে এ সংগঠনটি। এ আয়োজনে এলাকার প্রায় সকল লোকজনকে সম্পৃক্ত করেছে। এলাকার মুরব্বিরা স্বতঃস্ফূর্তভাবে খেলায় অংশগ্রহণ করেছে। এ রকম দৃশ্য সত্যিই আমাকে মুগ্ধ করেছে। আমি চাই এ সংগঠনটি সব সময়ই এ ধরনের আয়োজন করে এলাকার সকলকে একত্রিত করে আনন্দ ভাগাভাগি করুক। সংগঠনের উন্নয়নে আমি সবসময়ই সংগঠনের পাশে আছি এবং থাকবো।

সভাপ্রধানের বক্তব্যে মো. আবু সালেহ বলেন, একুশে ইয়াং ফোরাম ২০১৪ সালে প্রতিষ্ঠা হবার পর থেকে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার সকলকে একত্রিত করতে চেয়েছি। সে লক্ষ্যেই এলাকার মুরুব্বিদের নিয়ে এ আয়োজন করেছি। আগামিতে আরও বড়ো পরিসরে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবো আমরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাজী মো. শহিদ উল্লাহ খান, মো. আক্তার খান, বিশিষ্ট চিকিৎসক ফারিয়া মেহতাজ সরকার মিশু ও বিশিষ্ট আলেমে দ্বীন মো. শরিফ হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. শাহজাহান মোল্লা ও ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য মো. গোলাম জিলানী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের এলিট পরিষদ, নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার সকল বয়সের লোকজন।

পুরস্কার বিতরণ পর্বে খেলায় চ্যাম্পিয়ন ও রানারআপ পুরস্কারসহ অংশগ্রহণকারী সকলকেই পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়