প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৫:১৩
কচুয়ায় সৌদি সরকারের খেজুর মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

কচুয়ায় পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরব সরকার কর্তৃক প্রেরিত খেজুর স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। সৌদি আরবের বাদশাহ্ প্রতিষ্ঠিত ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে উপহার হিসেবে পাওয়া এসব খেজুর শুক্রবার (১৩ মার্চ ২০২৬ ইং) সকালে উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
|আরো খবর
কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, মাননীয় শিক্ষা মন্ত্রীর কচুয়ায় আগমন উপলক্ষে ইউএনও মহোদয় খেজুর বিতরণ কার্যক্রমে উপস্থিত হতে পারেন নি। এ বছর উপজেলায় ৩৫ কার্টন খেজুর বরাদ্দ এসেছে।প্রতিটি কার্টনে ৮ কেজি খেজুর অর্থাৎ ২৮০ কেজি খেজুর পেয়েছি । এসব খেজুর ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ৪৫ টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।








