শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১৫:১০

ফরিদগঞ্জে বিভিন্ন এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ

প্রবীর চক্রবর্তী।।
ফরিদগঞ্জে বিভিন্ন এতিমখানায় সৌদি আরবের খেজুর বিতরণ

সৌদি আরব থেকে উপহার হিসেবে আসা ও ফরিদগঞ্জ উপজেলার জন্যে বরাদ্দকৃত ৪০ কার্টন খেজুর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া উপজেলার বিভিন্ন এতিমখানার দায়িত্বপ্রাপ্ত লোকজনের কাছে এসব খেজুরের প্যাকেট তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিতরণপূর্ব সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত ও এর বাইরে থাকা

এতিমখানাগুলোর এতিমদের সংখ্যানুযায়ী প্রতিটি এতিমখানায় খেজুর বিতরণ করা হয়েছে। আশা করছি এতিমখানা কর্তৃপক্ষ ইফতারের সময় এই খেজুরগুলো বিতরণ করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়