শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০০

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্যবসায়ীরা একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি

----চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী

অনলাইন ডেস্ক
ব্যবসায়ীরা একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) চাঁদপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। তিনি বলেন, ব্যবসায়ীদের ঐক্যই হলো একটি জেলার অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি। পরিবেশক ব্যবসায়ীরা উৎপাদক ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন তৈরি করে বাজার ব্যবস্থাকে সচল রাখেন। তাদের সততা, নিষ্ঠা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, চাঁদপুরের ব্যবসায়ী সমাজ অতীতেও বিভিন্ন দুর্যোগ ও সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে জেলার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণে কাজ করতে হবে। রমজানের এই পবিত্র মাস আমাদের সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ শিক্ষা ধারণ করে ব্যবসায়ীদের নৈতিকতা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির কার্যক্রমের প্রশংসা করে বলেন, এ ধরনের আলোচনা সভা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করে।

চাঁদপুর জেলা পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি কামরুল ইসলাম জগলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল সাকিবের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি হাসপাতাল মালিক সমিতির সহ-সভাপতি ডা. জাহাঙ্গীর আলম, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক আবদুল্লাহ আল ইমরান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তমাল কুমার ঘোষ।

উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন, ডা. নূরে আলম, ডা. সৈয়দ আহমদ কাজল, চাঁদপুর ফেমাস হাসপাতালের পরিচালক মোহাম্মদ ইউনুস উল্যাহ, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরীসহ শহরের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়