শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৭

দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য' শীর্ষক সেমিনার

মদিনার ইসলাম প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ

---------অ্যাড. সলিম উল্লাহ সেলিম

সংবাদদাতা
মদিনার ইসলাম প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ

২০২৫-২৬ অর্থ বছরে সরকারি জাকাত ফান্ডে জাকাত সংগ্রহের লক্ষ্যে জেলা পর্যায়ে 'দারিদ্র্য বিমোচনে জাকাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর-এর উপ-পরিচালক মো. সেলিম সরকার। ইসলামিক ফাউন্ডেশন, চাঁদপুর জেলা কার্যালয় আয়োজিত এ সভায় স্থানীয় আলেম-ওলামাসহ চাঁদপুর জেলা পর্যায়ের সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাকাত ইসলামের ৫টি স্তম্ভের একটি। নিসাব পরিমাণ সম্পদের মালিক অর্থাৎ সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা এর সমতুল্য সম্পদ বা টাকা এক বৎসরকাল অতিবাহিত হলে তার ওপর শতকরা আড়াই টাকা বা হাজারে পঁচিশ টাকা হারে জাকাত দেয়া ফরজ। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ রুকন ও আর্থিক ইবাদত। আটটি নির্দিষ্ট ক্ষেত্রে জাকাতের অর্থ প্রদান করা যায় যা কুরআন ও সুন্নাহ দ্বারা নির্ধারিত। জাকাত তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে মুক্তির উপায়। জাকাতের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য কমে আসে, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান হয়। জাকাতের মাধ্যমে

অর্থ-অহমিকার বিলোপ সাধন হয় ও ঈমানী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আত্মিক শান্তি লাভ এবং আল্লাহর নিয়ামতের শোকর করা যায়। জাকাত সম্পদ ও ব্যক্তিকে পবিত্র করে। জাকাতের অর্থ আয়করমুক্ত। পরবর্তীতে মুক্ত আলোচনায় জাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত আলেমগণ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস সংযমের মাস, মূল্যবোধ সুদৃঢ়করণের মাস। আমাদের ধর্মবিশ্বাস অনুযায়ী, অন্যান্য মাসের তুলনায় রমজান মাসে নেক আমলের সওয়াব ৭০ গুণ বেশি দেয়া হয়। জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ রুকন। ইসলামে জীবন বিধান সহজ করা হয়েছে, কিন্তু ট্যাক্স ফাঁকির মতো আমরা জাকাত দিতেও ফাঁক-ফোকর খুঁজি। হযরত ওমর (রা.)-এর সময় জাকাত ব্যবস্থাপনা এতো সুন্দর ছিলো যে, জাকাত নেয়ার মতো লোক খুঁজে পাওয়া যেতো না। কিন্তু বর্তমানে জাকাত প্রদান জনগণের নিকট ফোকাস করার মতো বিষয় হয়ে গেছে। সে স্থান থেকে বেরিয়ে যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জাকাত ব্যক্তিকে এমনভাবে দিতে হবে যেনো তিনি স্বাবলম্বী হতে পারেন, তার কর্মসংস্থান সৃষ্টি হয়। এছাড়া প্রধান অতিথি ইসলামকে ব্যাবহার করে কেউ যাতে মানুষকে ধোঁকা দিতে না পারে সে বিষয়ে গুরুত্বারোপ করেন এবং মদিনার ইসলাম প্রতিষ্ঠায় ইসলামিক ফাউন্ডেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, সরকারি ফান্ডে জাকাত প্রদানের বিষয়ে শুক্রবারের জুমার খুতবা এবং নিজ নিজ অধিক্ষেত্রে প্রচারণা চালাতে হবে। এ সময় তিনি জাকাত প্রদানকারী ব্যক্তিদের জাকাতের একটা নির্দিষ্ট অংশ সরকারি জাকাত ফান্ডে জমা দেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়