শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৯

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ওমরাহ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন

শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি ওমরাহ পালনে আজ সৌদি আরব যাচ্ছেন
অনলাইন ডেস্ক

পবিত্র ওমরাহ হজ্ব পালন করতে আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সৌদি আরব যাচ্ছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। বাংলাদেশ বিমানযোগে ওমরাহ পালনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

এ তথ্য নিশ্চিত করে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম জানান, শেখ ফরিদ আহম্মেদ মানিক বিপুল ভোটে বিজয়ী হওয়ায় আল্লাহর দরবারে শোকরিয়া আদায়ের জন্যে তিনি শুক্রবার সৌদি আরবের মদিনায় পৌঁছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এঁর রওজা মোবারক জিয়ারত, মসজিদে নববীতে নামাজ আদায় এবং তারপর মক্কায় গিয়ে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি ওমরাহ পালন শেষে ৭ মার্চ দেশে ফিরবেন এবং ৮ মার্চ চাঁদপুর আসবেন।

পবিত্র ওমরাহ পালন করতে যাওয়ার আগে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি চাঁদপুরবাসীর কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়