বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই শাহরাস্তিতে স্থানীয় নির্বাচনের জন্যে প্রস্তুত হচ্ছে প্রার্থীরা
  •   কচুয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে তিনজন দগ্ধ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩

এমপিসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ নাফের শাহ আর নেই

বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ নাফের শাহ আর নেই
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ নাফের শাহ (৫৮) আর বেঁচে নেই (ইন্না..... রাজিউন)। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ২০২৬) রাত সোয়া ৩ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভূগছিলেন। এম এ নাফের শাহ উপজেলার বাকিলা ইউনিয়নের গোগরা মিজি বাড়ির মরহুম মাওলানা আবু তাহের মিয়াজীর বড়ো ছেলে।

মৃত্যুকালে এম এ নাফের শাহ স্ত্রী, ৪ কন্যা সন্তান, তিন ভাইসহ হাজার হাজার শুভানুধ্যায়ী রেখে গেছেন। রাতেই মরহুমের মৃত্যু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

মরহুমকে গোগরা মিজি বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জানাজার সময় চূড়ান্ত হয়নি বলে চাঁদপুর কণ্ঠকে জানিয়েছেন মরহুমের মেজো ভাই আবু সাইদ কুমকুম।

এম এ নাফের শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি ) নির্বাচনী আসনের সাংসদ মো. মমিনুল হক । একই সাথে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ নানান সামাজিক ও রাজনৈতিক মহল।

এক শোক বার্তায় মো. মমিনুল হক এমপি বলেন, নাফের শাহ' ছিলেন রাজনীতির জন্যে পরীক্ষিত, ত্যাগী ও আদর্শবান রাজনীতিবিদ। তাঁর

মৃত্যুতে বিএনপির অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। মরহুমের পরিবার যেন এ শোক কাটিয়ে উঠতে পারে সেই তৌফিক মহান আল্লাহ দান করুন।

আরো শোক প্রকাশ করেন

বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন করিব সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সান হোসেন, সদস্য সচির জুয়েল রান্না তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়