সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪

মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি।।
মাতৃভাষা দিবসে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও দোয়া

শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুখ্য আলোচক ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক প্রশিক্ষণ সম্পাদক মহিউদ্দিন মিয়াজী মাসুম।

সাধারণ সম্পাদক আহমেদ ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি ডিএম ফয়সাল। তিনি বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সরকারি দপ্তর এবং ইউনিভার্সিটিগুলোতে বাংলা ভাষার যথাযথ ব্যবহার করতে হবে। ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজগুলোতেও বাংলা ভাষার যথাযথ ব্যবহার করতে হবে। বাংলা ভাষার ইতিহাস-ঐতিহ্য আরো বেশি জানান দিতে সরকারের আরও ভূমিকা পালন করতে হবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সভাপতি কেএম মাসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম, পৌর সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সদর উপজেলা সাধারণ সম্পাদক হোসাইন বায়জিদসহ অন্যরা।

আলোচনা শেষে বাংলা ভাষা রক্ষায় যারা জীবন দিয়েছে সে সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়