প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৮
চাঁদপুর ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

'চাঁদপুর ক্লাব’ কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ রমজান ১৪৪৭ হিজরি, ২২ ফেব্রুয়ারি ২০২৬) বাদ আসর ক্লাব মিলনায়তনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
|আরো খবর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ক্লাবের প্রধান উপদেষ্টা এবং চাঁদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। চাঁদপুর ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপ্রধানে এবং সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর জেলার পুলিশ সুপার মো. রবিউল হাসান, এডিসি (রেভিনিউ) একরামুল ছিদ্দিক, চাঁদপুর সদর ইউএনও এসএমএন জামিউল হিকমা, ক্লাবের সিনিয়র সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম ও সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন
ক্লাব সদস্য জিন্নাহ পাটওয়ারী, ডা. এস এম সহিদ উল্লাহ, তমাল কুমার ঘোষ, ডা. এসএম মুস্তাফিজুর রহমান, শেখ মনির হোসেন বাবুল, ডা. এমজি ফারুক ভূঁইয়া, ডা. মিজানুর রহমান খান, সফিউদ্দিন আহমেদ, বেগম ইন্ডাস্ট্রির হাবিবুর রহমান, হাজী মোশারফ হোসাইন, গোলাম মোস্তফা বাবু, মোশারফ হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন বাহার, গোপাল সাহা, শবেবরাত সরকার,
হাসান আল জায়েদ রিফাই, শেখ মঞ্জুরুল কাদের সোহেল, শাহেদুল হক মোরশেদ, খোরশেদ আলম পাটোয়ারী কাঞ্চন, জিয়া প্রধানিয়া, মারজুক মুঈদ ঐশ্বর্য, শেখ মেহেদী হাসান সজিব ও আবির কুমার ঘোষ।
এছাড়াও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. বাবর বেপারী, সনাক সভাপতি ইঞ্জি. আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন শাকিলসহ ক্লাব সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা শেষে মুফতি আশেকে এলাহি দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক এমপি বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। আমি আপনাদের পাশে আছি, আপনারাও যদি আমার পাশে থাকেন, তাহলে চাঁদপুর থেকে দুর্নীতি, মাদক, কিশোর গ্যাং, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন নির্মূল করা সম্ভব। আশা করবো, সুন্দর চাঁদপুর-হাইমচর এলাকা গঠনে আমরা সম্মিলিতভাবে হাতে হাত রেখে এগিয়ে যাবো।








