বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩১

ফরিদগঞ্জে ফসলি জমি ক্ষতিসাধনের অভিযোগ

এমরান হোসেন লিটন।।
ফরিদগঞ্জে ফসলি জমি ক্ষতিসাধনের অভিযোগ

চারপাশের বেড়া এবং জমির মাচান ভেঙ্গে ফসলি জমির বিভিন্ন প্রজাতির ফসল নষ্ট করার অভিযোগ করেছেন এক কৃষক।

ঘটনাস্থলে গেলে অভিযোগকারী মো. জহিরুল হক আরিফ জানান, ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের মদনের গাঁও গ্রামের আবুল বাশার ও আবুল ফজল গংয়ের কাছ থেকে তারা পৈত্রিক সম্পত্তি ইজারা নিয়ে বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছিলেন। এ বছরও তিনি ওই জমিগুলোতে বিভিন্ন প্রজাতির ফসল রোপণ করেছেন। তিনি চারপাশে বেড়া এবং উপরে মাচান দিয়ে বিভিন্ন প্রজাতির তরকারি গাছ রোপণ করেন। এছাড়া অন্য একটি জমিতে আখের চাষ করেছেন।

তিনি আরও বলেন, গত রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) সকালে এলাকার সোহেল নামের একজন তার ফসলি জমির চারপাশের বেড়া এবং মাচান খুলে ফসলের ক্ষতিসাধন করে।

অভিযোগকারী মো. জহিরুল হক আরিফ উল্লেখ করেন, তিনি উল্লেখিত সম্পত্তিগুলো স্ট্যাম্প করে চাষাবাদ করছিলেন। বিষয়টি নিয়ে সম্পত্তির মূল মালিক আবুল বাশার ও আবুল ফজলদের সঙ্গে কথা বললে তারা স্বীকার করেন যে, এই সম্পত্তি ইজারার মাধ্যমে আরিফের কাছে দেওয়া হয়েছে। এলাকার ক'জন বাসিন্দাও জানান, এই সম্পত্তিতে আরিফ হোসেন ইজারা নিয়ে চাষাবাদ করে আসছেন।

অন্যদিকে সোহেলের সঙ্গে কথা হলে তিনি জানান, মো. জহিরুল হক আরিফ যে সম্পত্তি চাষাবাদ করে আসছে, ঐ সম্পত্তি তার। এ কারণেই তিনি ওই জমি দখল করেছেন।

জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং থানায় অভিযোগ দেয়ার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়