শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৯

আমরা সবাই মিলেমিশেই ভোট দিচ্ছি

অনলাইন ডেস্ক
আমরা সবাই মিলেমিশেই ভোট দিচ্ছি

একই ফ্রেমে রয়েছে বিএনপি, হাতপাখা ও জামায়াতে ইসলামীর সমর্থকরা। তারা মিলেমিশে সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন, "নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ অইতাছে। ১৬-১৭ বছরে এই প্রথম শান্তিপূর্ণভাবে ভোট অইতাছে। আওয়ামী লীগের আমলে আমাদের চার-পাঁচ জনের ভোট দিয়ালাইছে।" এর মধ্যে একজন ভোটার বলে উঠেন, "আমার বাহের ভোটও দিয়া লাইছে। এর মধ্যে আমার বাপ গেছে মইরা। কিন্তু এখন আমি ভোট দিতে পারতাছি আগের নির্বাচনের মতোই। কোনো জোরজবরদস্তি অইতাছে না। আমরা সব প্রার্থীর সমর্থকরা মিলেমিশেই ভোট দিচ্ছি। সামনেও এরকম নির্বাচন হোক আমরা চাই।" ছবিটি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১৩৬নং পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি ও প্রতিবেদন : কাজী আজিজুল হাকিম নাহিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়