শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৫৯

হাইমচরের নীলকমল ও ঈশানবালায় দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ

চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই

--------অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া
চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানাই
হাইমচরের নীলকমল ও ঈশানবালায় গণসংযোগ করছেন চাঁদপুর-৩ আসনে ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

চাঁদপুর-৩ (চাঁদপুর সদর-হাইমচর) আসনের চরাঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ১১ দলীয় জোটভুক্ত জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

রোববার (৫ ফেব্রুয়ারি ২০২৬) হাইমচর উপজেলার নীলকমল ও ঈশানবালা এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থায় অবহেলিত। নির্বাচিত হলে এসব অবহেলিত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে কার্যকর উদ্যোগ নেয়া হবে। তিনি আরও বলেন, চরাঞ্চলের মানুষের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় টার্মিনাল স্থাপন করা হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা পালন এবং জেলেদের মাছ আহরণে সহায়তাসহ তাদের জীবনমান উন্নয়নে কাজ করা হবে। আগামী ১২ তারিখে আপনারা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করুন। আমি আপনাদের চাহিদা অনুযায়ী সকল উন্নয়ন কাজ করবো ইনশাআল্লাহ।

গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এমন একজন জনপ্রতিনিধি চান যিনি তাদের দুঃখ-দুর্দশা বুঝবেন, বিপদে-আপদে পাশে থাকবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। তারা একজন সৎ, দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন।

এ সময় অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সাথে ছিলেন হাইমচর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হোসাইন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তামিম খান, ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার সভাপতি ইমরান হোসাইন, ছাত্রশিবির হাইমচর দক্ষিণ শাখার সভাপতি আজমির হাসান তারেকসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়