মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৫

হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারী উদ্বোধন

অনলাইন ডেস্ক
হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারী উদ্বোধন

হাজীগঞ্জে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারী উদ্বোধন করা হয়েছে। পবিত্র কোরআন মাজিদ খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এটি উদ্বোধন করা হয়। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডস্থ সবুজ সংঘ ভবন-২-এর নিচতলায় এই শো-রুম উদ্বোধন অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাব-রেজিস্ট্রার মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. নুরুল্লাহ।

দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের মুয়াজ্জিন মো. তাওহিদুল ইসলাম এবং পবিত্র কোরআন মাজিদ খতম করেন বেশ ক'জন হাফেজ। দোয়া মাহফিল শেষে ফিতা ও কেক কেটে মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিবিএল সিরামিকের চীফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়োজিদ বাশার।

মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর চেয়ারম্যান মো. মাহবুব আলমের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিবিএল সিরামিকের হেড অব সেলস্ মোহাম্মদ আমান আবরার, ডিরেক্টর শহীদুজ্জামান রাজ, হেড অব মার্কেটিং মোহাম্মদ মকবুল হোসেন ও এজিএম সেলস দিদারুল আলম খানসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানিটারী ব্যবসায়ী সমিতির সভাপতি ইউসুফ প্রধানীয়া সুমন ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম মিয়াজী, হাজীগঞ্জ সবুজ সংঘের সাধারণ সম্পাদক গাজী মো. জসিম উদ্দিন ও সদস্য মামুন রশিদ স্বপন।

মদিনা টাইলস্ এন্ড স্যানিটারীর ম্যানেজিং ডিরেক্টর মো. মাসুদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সেলিম, ব্যবসায়ী সাইফুল ইসলাম হীরা, সজল দেবনাথ, কিরন, শরীফ হোসেন, শাহপরান, সাইফুল ইসলামসহ হাজীগঞ্জ বাজার টাইলস্ এন্ড স্যানিটারী ব্যবসায়ী সমিতি ও সবুজ সংঘের নেতৃবৃন্দ, সাংবাদিক, বাজারের ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসী।

উল্লেখ্য, ডিবিএল সিরামিকের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিলার মদিনা টাইলস এন্ড স্যানিটারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়