শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২৩:৩৪

এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের তানভীর হুদার শুভেচ্ছা

মতলব উত্তর ব্যুরো।।
এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের তানভীর হুদার শুভেচ্ছা
ছবি-১ তানভির হুদা।

২০২৫ সালের এসএসসি, ভোকেশনাল এ দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক মন্ত্রী মরহুম নুরুল হুদার সুযোগ্য সন্তান তানভীর হুদা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিযোগিতামূলক এই সময়ে শিক্ষার্থীরা তাদের কষ্টার্জিত পরিশ্রমের ফল পেয়েছে। আমি সব উত্তীর্ণ শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাই। তাদের জন্যে এটি একটি মাইলফলক এবং আগামী দিনের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি আরও বলেন, শিক্ষা মানুষকে আলোর পথে এগিয়ে দেয়। এই আলোকিত প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়বে। আমি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানাই। তানভীর হুদা পরীক্ষায় ভালো ফল অর্জন করা শিক্ষার্থীদের পাশাপাশি যারা কাঙ্ক্ষিত ফল পায়নি তাদেরও মনোবল না হারানোর পরামর্শ দেন।

আরো খবর

চাঁদপুরের সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই   চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।  চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইদ্রিস আলী গাজীর জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক বিশিষ্ট ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই।  বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক  সাড়ে ১১টায়  তিনি হৃদরোগজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।  তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় ক্রীড়াঙ্গন ও ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এবং নিতাগঞ্জ ক্রীড়া চক্র পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।  উল্লেখ্য, হুমায়ুন কবির খোকন ছিলেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক কামরুল ইসলামের একমাত্র বোনের জামাই।    শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাদ জুমা নামাজে জানাজাশেষে তাকে চাঁদপুর বড় স্টেশন এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়