শুক্রবার, ০৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ২৩:৩১

এসএসসির ফলাফলে সাফল্যের বীজ বুনেছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা

মুহাম্মদ আরিফ বিল্লাহ।।
এসএসসির ফলাফলে সাফল্যের বীজ বুনেছে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা

মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় সাফল্যের বীজ বুনেছে। উপজেলায় ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে স্কুলটি। এসএসসি পরীক্ষায় এই প্রথম অংশগ্রহণ করে এই স্কুলের শিক্ষার্থীরা। মোট ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮ জন জিপিএ-৫ সহ মোট ৩৬ জন উত্তীর্ণ হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। ফলাফলে শিক্ষার্থীদের সাফল্যে কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন। তিনি প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণকে গভর্নিং বডির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি আরও বলেন, এ সাফল্যে উচ্ছ্বসিত কেএফটি পরিবার।

আরো খবর

চাঁদপুরের সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই   চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।  চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইদ্রিস আলী গাজীর জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক বিশিষ্ট ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই।  বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক  সাড়ে ১১টায়  তিনি হৃদরোগজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।  তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় ক্রীড়াঙ্গন ও ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এবং নিতাগঞ্জ ক্রীড়া চক্র পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।  উল্লেখ্য, হুমায়ুন কবির খোকন ছিলেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক কামরুল ইসলামের একমাত্র বোনের জামাই।    শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাদ জুমা নামাজে জানাজাশেষে তাকে চাঁদপুর বড় স্টেশন এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়