প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ২৩:০২
কুমিল্লার মুরাদনগরে মা, ছেলে ও মেয়ে হত্যার ঘটনায় আট আসামীর তিনদিনের রিমান্ড

কুমিল্লার মুরাদনগরে মব সন্ত্রাস তৈরি করে মা, ছেলে ও মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮ আসামীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (৯ জুলাই ২০২৫) কুমিল্লার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১১নং আমলী আদালতের বিচারক মুমিনুল হক এই রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামীদের সাতদিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
|আরো খবর
- চাঁদপুরের সাবেক ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।। চাঁদপুর মৎস্য ব্যবসায়ী বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম ইদ্রিস আলী গাজীর জ্যেষ্ঠ পুত্র এবং সাবেক বিশিষ্ট ক্রিকেটার হুমায়ুন কবির খোকন আর নেই। বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) রাত আনুমানিক সাড়ে ১১টায় তিনি হৃদরোগজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে স্থানীয় ক্রীড়াঙ্গন ও ব্যবসায়ী সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কমিউনিটি পুলিশিং চাঁদপুর অঞ্চল-৫ এবং নিতাগঞ্জ ক্রীড়া চক্র পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। উল্লেখ্য, হুমায়ুন কবির খোকন ছিলেন চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক ও বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, ক্রীড়া সংগঠক কামরুল ইসলামের একমাত্র বোনের জামাই। শুক্রবার (৭ আগস্ট ২০২৬) বাদ জুমা নামাজে জানাজাশেষে তাকে চাঁদপুর বড় স্টেশন এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করার কথা।
- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স অব গভর্নমেন্ট পলিসি স্টাডিজ কোর্সের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- কুমিল্লায় র্যাবের পৃথক অভিযান : ১ লাখ ৯৪ হাজার পিস বিদেশী সিগারেট ও ১৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
আসামীরা হলেন : মো. সবির আহমেদ (৪৮), মো. নাজিম উদ্দীন বাবুল (৫৬), ইউপি সদস্য বাচ্চু মিয়া (৫০), রবিউল আওয়াল (৫৫), দুলাল (৪৫), আতিকুর রহমান (৪২), বয়েজ মাস্টার (৪৩) ও আকাশ (২৪)।
এর আগে গত ৩ জুলাই মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন কড়ইবাড়ি গ্রামে মোবাইল চুরির ঘটনা ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে স্থানীয়দের একটি দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিন সদস্যকে নির্মমভাবে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে।
নিহতরা হলেন— কড়ইবাড়ি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)। এ ঘটনায় গুরুতর আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার। তাকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় নিহত রুবির মেয়ে রিক্তা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় মামলা করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল ও ইউপি সদস্য বাচ্চু মিয়াসহ ৩৮ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ২৫ জনকে আসামী করা হয়। মামলার পরপরই সেনাবাহিনী এবং র্যাব অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করে।
চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি প্রথমে বাঙ্গরা থানার পুলিশ এবং পরবর্তীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে হস্তান্তর করা হয়। মামলার তদন্ত করছেন জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার চক্রবর্তী।
এদিকে মুরাদনগরে অপর ঘটনায় এক নারীর ভিডিও ছড়িয়ে দেয়ার মূল হোতা শাহপরানকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে একই আদালত। গত ২৬ জুন রাতে ওই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে শাহ পরানসহ অন্যরা ওই নারীকে মারধর করে তার ভিডিও ভাইরাল করে দেন। পরে ওই নারীর করা পর্নোগ্রাফির মামলায় গ্রেপ্তার হন মূল হোতা শাহপরানসহ ৫ জন। এর আগে ৪ জনের রিমান্ড শেষে মঙ্গলবার তাদেরকে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই রুহুল আমিন জানান, শাহপরান ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই। তারই পরিকল্পনায় ওই নারীর ভিডিও ধারণ ও ভাইরাল করা হয়। তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।







