প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ২২:১৩
কুমিল্লায় রথযাত্রা মহোৎসবের ৬ষ্ঠ দিনে হাজারো ভক্ত-শ্রোতার সমাগম

বুধবার (০২ জুলাই ২০২৫) কুমিল্লা পাথুরিয়াপাড়াস্থ গুন্ডিচা মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে দুপুর ১২টা হতে যথাক্রমে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রাদেবীর ভোগ আরতি শেষে দুপুরবেলা উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এতে হাজারো ভক্ত-শ্রোতার সমাগম ঘটে।
|আরো খবর
- কুমিল্লা প্রেসক্লাবের নতুন কমিটিতে সনাতনী সম্প্রদায়ের গর্ব : নির্বাচিত হলেন দীলিপ মজুমদার ও রিপন চন্দ্র দাস
- কুমিল্লায় অপরাধ দমনে র্যাব-১১-এর বিশেষ টাউন হল মিটিং : মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স
- তিন দশক পরও অটুট বন্ধুত্বের বন্ধন : কুমিল্লায় এসএসসি ১৯৯৫ ব্যাচের তিন সহপাঠীর প্রাণবন্ত পুনর্মিলনী
এছাড়াও উল্টো রথযাত্রা মহোৎসব পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় সন্ধ্যারতি কীর্তন শেষে সাড়ে ৭টায় নগরীর দক্ষিণ ঠাকুরপাড়াস্থ শ্রী শ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক শেষে আগত ভক্ত-শ্রোতার মাঝে প্রসাদ বিতরণ।
আগামি শুক্রবার (৪ জুলাই) উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে কুমিল্লা গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টায় হতে যথাক্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর ঠাকুরপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।







