মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:১৫

খালেদা জিয়ার উপদেষ্টা

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা প্রদান

অনলাইন ডেস্ক
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে ফুলেল শুভেচ্ছা প্রদান

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবুল কালাম জমাদারের নেতৃত্বে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন এবং আবদুস সালামকে ওই ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে নেতৃবৃন্দ

ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফরিদ আহমেদ, আবুল বাশার, মোঃ মিঠু, দৈনিক একুশের সংবাদ এর সম্পাদক হেদায়েত উল্লাহ মানিক, সাংবাদিক আবু সুফিয়ান প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়