মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ২২:৩৭

অতিরিক্ত ডিআইজির চাঁদপুর সদর কোর্ট পরিদর্শন

স্টাফ রিপোর্টার
অতিরিক্ত ডিআইজির চাঁদপুর সদর কোর্ট পরিদর্শন

বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) প্রবীর কুমার রায় পিপিএম (বার) চাঁদপুর সদর কোর্ট পরিদর্শন করেছেন।

মঙ্গলবার ৯ জুলাই চাঁদপুর জেলার সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেন তিনি।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম,পিপিএম-বার কোর্ট পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। পরিদর্শনকালে চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকান্ডে অতিরিক্ত ডিআইজি সন্তোষ প্রকাশ করেন।

অতিরিক্ত ডিআইজি দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ শেষে সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে বলেন- প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।

পরিদর্শনকালে সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), চাঁদপুর শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), চাঁদপুরসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়