মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ২০:১৫

দৈনিক চাঁদপুর কণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর

১১১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন

১১১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন
রেদওয়ান আহমেদ জাকির

মতলবের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ১১১নং মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন। আজ ৪ জুন সকালে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিনের তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ চলছে। সমস্ত বিদ্যালয়ের ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। পানি পান করার বেসিন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয়েছে। বিদ্যালয়ের একমাত্র টিউবওয়েলের সামনেও ড্রেন করা হয়েছে।

একাধিক অভিভাবক জানান, এ যেন এক নতুন বিদ্যালয়। এতে অভিভাবকবৃন্দ চাঁদপুর কন্ঠ পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন এবং অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন ও সহকারী শিক্ষকদেরকে অভিনন্দন জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন জানান, কাজগুলো সম্পন্ন করে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কমিটির জরুরী সভা করা হয়েছে। সকলে মিলে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে নিয়ে কাজ করবো। ইনশাআল্লাহ।

সহকারি উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাই জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন করার জন্য বলা হয়েছে। তিনি কাজ সম্পন্ন করে আমাকে জানিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়