মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ১৪:৪২

নারায়ণপুরে রহমতের বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজ

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুরে রহমতের বৃষ্টি চেয়ে ‘ইসতিসকার’ নামাজ

প্রচন্ড তাপদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর রহমত কামনা করে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিসকার’ নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল রবিবার সকাল ৭টায় নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন ঐতিহ্যবাহী ঘিলাতলী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাও. মো. মিজানুর রহমান। খুতবা পাঠ করেন মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ।

এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের ব্যবস্থাপনায় ইসতিসকার নামাজে আলেম-ওলামা, বিভিন্ন মসজিদের খতিবসহ সাধারণ মুসুল্লিগণ অংশগ্রহণ করেন। নামাজে অংশ নেয়া একাধিক মুসল্লি জানান, টানা কয়েকদিনের তাপদাহে আমাদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন এতো গরমে জীবিকা নির্বাহের তাগিদে বের হতে পারছে না। পরিবারের বয়োজ্যেষ্ঠ ও শিশুদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এজন্য বৃষ্টির জন্য নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমল পালন করলাম। ইসতিসকার নামাজে আগত অধিকাংশ মুসল্লি জীবনে প্রথম এ নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন। নামাজ শেষে খুৎবা পাঠ করা হয়। এরপর মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া কামনা করা হয়েছে। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি নারায়ণপুর সামাদিয়া হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আফজালুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়