মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪, ১৪:১৩

ঈদুল-ফিতর উপলক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের প্রীতিভোজ

স্টাফ রিপোর্টার
ঈদুল-ফিতর উপলক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের প্রীতিভোজ

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে পুলিশ সদস্যদের জন্য চাঁদপুর জেলা পুলিশের সকল ইউনিটকে নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১এপ্রিল ২০২৪খ্রিঃ) ঈদের দিন রাতে পুলিশ লাইন্স ড্রিল শেডে প্রীতিভোজের এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম(বার)।

এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ডিআইও-১, চাঁদপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে চাঁদপুরের বিভিন্ন থানা/ফাঁড়ি, গার্ড ও ক্যাম্পে ডিউটিরত পুলিশ সদস্যদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন পুলিশ সুপার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়