মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ১৮:০৭

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

ফরিদগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২
ফরিদগঞ্জ ব্যুরো:

আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জ উপজেলার চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম’র আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১নং আসামী মোহাম্মদ শাহজাহান মাস্টার ও ২ নং আসামী আব্দুস সাত্তারের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন এবং বাকিদের আসামীদের জামিন প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে (সিআর মামলা নং ৪৪০/২৩) দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়। আদালত মামলা গ্রহণ করে পিবিআই’কে তদন্তের দায়িত্ব দেয়।

পিবিআই চাঁদপুরের পরিদর্শক পুলক বড়ুয়া জানান, আদালত কর্তৃক মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে ব্যাপক তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেন’র স্ত্রীকে বেআইনীভাবে আঁটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেই।

মামলার বাদী আলমগীর হোসেন জানান, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আদালত মামলাটির শুনানির দিন ধার্য করে। শুনানী শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার’র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।

উল্লেখ্য, সম্প্রতি ওই চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করায় একই ইউনিয়ন পরিষদের সচিব ইমাম হোসেন হাসানকে মারধর করার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির কথা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়