মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৫

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ

চাঁদপুর সদর উপজেলার আলু বাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী মাছ জব্দ করেছে কোস্টগার্ড। কোস্ট গার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩ আনুমানিক বেলা ২ ঘটিকার সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর আলু বাজার ফেরিঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে চাঁদপুরগামী ০১ টি স্টিলবডি তল্লাশি করে ১০২০ কেজি জেলি পুশকৃত চিংড়ী জব্দ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জামিল হোসেন।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জেলি পুশকৃত চিংড়ী মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়