সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৬

হেরার আলো

অনলাইন ডেস্ক

১৪-সূরা ইব্রাহীম

৫২ আয়াত, ৭ রুকু, মক্কী

২২। যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শয়তান বলিবে, ‘আল্লাহ তো তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদিগকে প্রতিশ্রুতি দিয়াছিলাম, ৭৭০ কিন্তু আমি তোমাদিগকে প্রদত্ত প্রতিশ্রুতি ভঙ্গ করিয়াছি। আমার তো তোমাদের উপর কোন আধিপত্য ছিল না, আমি কেবল তোমাদিগকে আহ্বান করিয়াছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করিও না, তোমরা নিজদেরই প্রতি দোষারোপ কর। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নহি এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করিতে সক্ষম নহ। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর ৭৭১ শরীক করিয়াছিলে আমি তাহা অস্বীকার করিতেছি, যালিমদের জন্য তো মর্মন্তুদ শান্তি রহিয়াছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়