শনিবার, ০৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ মে ২০২৬, ০১:৪২

১৬৫ তম রবীন্দ্রজয়ন্তীতে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে চাঁদপুরে ‘ব্যক্ত হোক জীবনের জয়' শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুক্রবার (৮ মে ২০২৬, ২৫ বৈশাখ) সন্ধ্যায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক

আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, দর্শন, মানবতাবাদ, শিক্ষা-ভাবনা এবং বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, রবীন্দ্রনাথ কেবল বাংলা সাহিত্যের নয়, বিশ্বমানবতারও এক অনন্য প্রতীক। তাঁর সৃষ্টিকর্ম আজও মানুষকে মানবতা, অসাম্প্রদায়িকতা ও সৌন্দর্যবোধের শিক্ষা দিয়ে যাচ্ছে।

আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে রবীন্দ্রসংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে কবিগুরুর সৃষ্টিশীলতা ও চেতনার নানা দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, লেখক, সাহিত্যিক ও নাট্যকার মাঈনুদ্দীন লিটন ভূঁঞা, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক শরীফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন সমাজ সংস্কারক, দার্শনিক। ফ্যাসিজমের বিরুদ্ধে তিনি কাজ করেছেন। রবীন্দ্রনাথ ছিলেন অসাম্প্রদায়িক চেতনার কবি। তিনি শুধু কবিই নন, একজন দার্শনিকও ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়