সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ৩১ আগস্ট ২০২১, ১০:২১

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

অনলাইন ডেস্ক
এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা

এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা লেগেছে। মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ৩১ আগস্ট সকাল ৭টার দিকে ৩ ও ৪ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিমুলিয়া ঘাটের উপ-সহকারী ব্যবস্থাপক শফিকুল ইসলাম।

এর আগে গত ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে আসছিল ফেরি কাকলি। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি সেতুর ১০নং পিলারে আঘাত হানে। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নম্বর পিলারে আঘাত হানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর। এ সময় ২০ যাত্রী আহত হন।

২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহ জালাল। এতে ২০ জন যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়