প্রকাশ : ১১ মে ২০২৬, ২০:৩৩
শাহরাস্তিতে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি।। ২ জনকে জরিমানা

শাহরাস্তিতে শিয়ালের মাংস বিক্রি করার অপরাধে ২জনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ মে ২০২৬) বিকেলে ঠাকুর বাজার এলাকায় মাংস বিক্রি করাবস্থায় তাদেরকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা দুজনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। তারা হলো : কচুয়ার আশ্রাফপুর উপজেলার শাহাদাত হোসেন ও মাইন উদ্দিন।
|আরো খবর
হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত দুজন কৃষক বিভিন্ন রোগের উপকার হবে জানিয়ে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করে আসছিলো।








