শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ১৯:৩৬

র‌্যাব-১১, সিপিসি-২-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-১১, সিপিসি-২-এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ গত ৫ আগস্ট ২০২৪ তারিখ হতে অদ্যাবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৩৯৯ জন গ্রেফতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৩ জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার, জঙ্গি ২ জন গ্রেফতার, হত্যা মামলায় ২১৭ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ১৩০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ৫৪ জন গ্রেফতারসহ ১৭৭টি অস্ত্র, ১৫২৭ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ৬৩৯ জনের অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে| পাশাপাশি ১১৩ জন অপহরণকারী গ্রেফতারসহ ১৩৩ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ১৪১ জন, দস্যুতা মামলার আসামী ২ জন, জেল পলাতক ৪০ জন, প্রতারণার আসামী ১৮ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ৮৭৬ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে|

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) রাতে র‌্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে| এ অভিযানে ১| রোবিনা আক্তার (৩৮) ও ২| মো. রিফাত (২৫) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়| এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়|

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১| রোবিনা আক্তার (৩৮) কুমিল্লা জেলার বুড়িচং থানার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং ২| মো. রিফাত (২৫) কুমিল্লা জেলার বুড়িচং থানার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের ছেলে| গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে| র‌্যাব-১১-এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়| মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে| গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়