প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৭:২০
ফরিদগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ ঘটনার প্রধান অভিযুক্ত আটক

ফরিদগঞ্জে তিন সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান অভিযুক্ত আকরাম হোসেন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৫ এপ্রিল ২০২৬) রাতে তাকে গ্রেফতার করে সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে গত ১ এপ্রিল ধর্ষণের ঘটনাটি ঘটে।
|আরো খবর
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের তিন সন্তানের জননী তার স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথিমধ্যে অভিযুক্তরা তাকে একটি নির্জন স্থানে ( সুপারি বাগানে) নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এর পরদিন ঘটনার শিকার ওই নারী ফরিদগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯(৩) ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক রোববার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের বিরামপুর এলাকা থেকে প্রধান অভিযুক্ত আকরাম হোসেনকে গ্রেফতার করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার ও ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক বলেন, গণধর্ষণ মামলার মূল হোতা আকরাম হোসেনকে রোববার রাতে গ্রেফতার করে সোমবার (৬ এপ্রিল ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় অপর আরেকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।







