মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০০:৫৪

নয়দিনে ৭ মামলা, জব্দ ৫ লাখ মিটার জাল

জাটকা রক্ষায় আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির অভিযান

জাটকা রক্ষায় আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির অভিযান
কবির হোসেন মিজি

ইলিশের পোনা জাটকা সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার রোধে চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে।

জানা যায়, গত ৯ দিনে আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে মৎস্য আইনে মোট ৭টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৭ জন জেলেকে আটক করা হয়। পাশাপাশি নদীতে পাতা প্রায় ৫ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ৭টি নৌকা আটক করা হয়।

আলুর বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পংকজ কুমার দেব শর্মা জানান, জাটকা সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌ-পুলিশ কঠোরভাবে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে যারা নদীতে মাছ ধরতে নামছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত ৯ দিনে মৎস্য আইনে মোট ৭টি মামলা হয়েছে ও ৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া নদীতে পাতা প্রায় ৫ লাখ মিটার অবৈধ জাল এবং ৭টি নৌকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জাটকা সংরক্ষণে এই অভিযান অব্যাহত থাকবে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়