প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ২০:৫৩
হাজীগঞ্জে ভৈরব বস্ত্রালয়সহ পাঁচ প্রতিষ্ঠানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা

। হাজীগঞ্জ বাজারের এক দরের কাপড়ের দোকান খ্যাত 'ভৈরব বস্ত্রালয়'সহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়। এই প্রতিষ্ঠানগুলোকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬ ) দুপুরে হাজীগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালিত হয়।
|আরো খবর
জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে পণ্য ক্রয়ের রসিদ না থাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটে দাম না থাকার অপরাধে ভৈরব বস্ত্রালয়কে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও অনুমোদন ব্যতীত বিভিন্ন প্যাকেটে খেজুর প্যাকেটজাত করার অপরাধে মেসার্স জননী এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, একই অপরাধে সালমান সাইফ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মেসার্স শান্ত এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা এবং খাবার পণ্যের ডেট না থাকায় মাম ফুডসকে ১ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবে বলে অঙ্গীকার করে। এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন ও হাজীগঞ্জ থানা পুলিশের একটি টিম।








