বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৮

মতলব উত্তরে ৪টি বেহুন্দী জাল জব্দ ও ৬টি জাগ উচ্ছেদ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে ৪টি বেহুন্দী জাল জব্দ ও ৬টি জাগ উচ্ছেদ

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধ মাছের জাগ ও জালের বিরুদ্ধে বিশেষ কম্বিং অপারেশন অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলার মেঘনা নদীর শিকিরচর, বাহাদুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি বেহুন্দী জাল জব্দ ও ৬টি জাগ উচ্ছেদ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। এ সময় বাংলাদেশ কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

বিজয় কুমার দাস বলেন, জাটকাসহ যে কোনো ধরনের পোনা মাছ ধরা বন্ধে বিশেষ কম্বিং অপারেশন চলছে। অবৈধভাবে ধরা বন্ধ করা না গেলে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অন্যান্য মাছের বংশ বিস্তার বাধাগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়