রবিবার, ০৫ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ২০:০৭

বগুড়ার শাজাহানপুরে ডেইরী ফার্মে ডাকাতি।। ৯টি গরু ও নগদ টাকা লুট!

আশরাফুল আলম।।
বগুড়ার শাজাহানপুরে ডেইরী ফার্মে ডাকাতি।। ৯টি গরু ও নগদ টাকা লুট!

বগুড়ার শাজাহানপুর উপজেলার নাটোর-বগুড়া হাইওয়ে সংলগ্ন প্রাণ কোম্পানির ডেইরী ফার্মে ডাকাতির ঘটনা ঘটেছে। ফার্মের ৯টি গাভীসহ নগদ টাকা লুট করেছে ডাকাত দল। শুক্রবার (৯ আগস্ট ২০২৫) দিবাগত গভীর রাতে এই ডাকাতি সংঘটিত হয়।

ডেইরী ফার্ম সূত্রে জানা যায়, ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল সিকিউরিটি গার্ড মোয়াজ্জেম হোসেনসহ কর্মচারীদের মারধর করে অস্ত্রের মুখে তাদেরকে ৩টি রুমে আটকে রেখে ৯টি গরু এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। লুট হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা হবে। আর নগদ ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। ঘটনার পর কোম্পানির এক কর্মচারী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চায়। খবর পেয়ে শাজাহানপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়