প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৩
মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’ তার ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান অতিথির শুভেচ্ছা

মতলবের প্রিয় শিশু সংগঠন, ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’ তার ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এ শুভক্ষনে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
শিশুরা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ উপহার, জাতির প্রাণ শক্তি। ছোট্ট শিশুর মধ্যেই লুকিয়ে আছে ভবিষ্যতের অপার সম্ভাবনা। শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার সমন্বিত চর্চার মাধ্যমে আমাদের শিশুরা ভবিষ্যতে দেশের সুনাগরিক হিসেবে গড়ে উঠবে- ইহাই আমাদের প্রত্যাশা। এ ক্ষেত্রে মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলার ব্যতিক্রমী কর্মকান্ডে আমি প্রণোদিত।
মতলব সূর্যমুখী কচি—কাচাঁর মেলা সুদীর্ঘ ৫৮ বছরের কর্মতৎপরতার মাধ্যমে শিশুদের জন্য একটি ভালোবাসার জায়গা সৃষ্টি করেছে। পথ চলতে গিয়ে কত বাঁধা-বিপত্তি, ধৈর্য্য ও সাহসের সঙ্গে মোকাবেলা করেছে। সংগঠনের নিবেদিত কর্মীগণ, প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে সংগঠনটিকে সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করিয়েছে। তাই তো আজ মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা গৌরবে, সৌরভে একটি বিশাল প্রতিষ্ঠান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য প্রধান মন্ত্রী তারেক রহমান শিশু বান্ধব বিবিধ পদক্ষেপ গ্রহন করেছেন। তন্মধ্যে ‘নতুন কুড়ি’ কর্মসূচি একটি প্রণিধানযোগ্য পদক্ষেপ। তাছাড়া ক্রীড়া-সংস্কৃতি- শিশুদের বৈজ্ঞানিক মেধান্বেষনের পদক্ষেপ শিশু জগতকে উজ্জীবিত করছে।
আগামীদিনে প্রতিটি শিশুর জীবন হোক আনন্দময়, আলোকিত- ইহাই হোক আমাদের অঙ্গীকার। শিশুর ভবিষ্যত হোক মঙ্গলময়, সুরক্ষিত, নির্বিঘ্ন। এ বিষয়ে আমার ও সরকারের পক্ষ থেকে যা করনীয়, তা অবশ্যই নিশ্চিত করবো।
পরিশেষে সংগঠনের ৫৮ বছর পূর্তি সফল হোক, সার্থক হোক কামনা করছি।
ড. মো: জালাল উদ্দিন
সংসদ সদস্য
চাঁদপুর-২








